ekatturer sriticaron
মুক্তিযুদ্ধের ওপর, কতিপয় ব্যতিক্রম ছাড়া; ভেতর তাড়না থেকে খুব একটা লেখালেখি হয়েছে বলে মনে হয় না, -না স্মৃতিচারণায়, না সৃজনকর্মে, না ইতিহাসের ক্ষেত্রে। এ ভারি লজ্জা ও পরিতাপের কথা- মুক্তিযুদ্ধটা যেন বা অগ্নিঝরা এক রঙিন ফানুষ নিশিনীলিমায় আলাে ছড়িয়ে যা হারিয়ে গেছে। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু লেখা হচ্ছে না, -নির্মম এই অভিযােগটা কারাে কারাে বিবেকে ঘা দিয়ে থাকবে হয়তাে, তাই কেউ কেউ কলম হাতে এগিয়ে আসছেন, লিখছেন দু'ছত্র। মনিমুক্তো পাচ্ছি নে বলবাে না, তবে অহংপূর্বিকার দৌরাত্মও বড় কম নয়। গল্প উপন্যাসের জগতটা এমনিতেই হ্রস্ব-আলােচ্য বিষয়ে হ্রস্বতর এবং কোনাে কোনাে ক্ষেত্রে বুড়ি-ছোঁয়া মাত্র।‘একাত্তরের স্মৃতিচারণ' বস্তুতপক্ষে ওপরের কোনাে এলাকাতেই পড়ে না-এটা এক রকম জোর করে লেখানাে। না, অস্ত্রের মুখে নয়, কখনাে সাহিত্য করিনি, কাজেই মুক্তিযুদ্ধের ওপর কিছু লেখা শ্বেতকাক বৈ আর কিছু নয়-এই ডাহা মিথ্যেকে দিনের পর দিন আঘাত হেনে, আত্মবিশ্বাসের গােড়ায় জলসিঞ্চন করে, কলম ধরিয়ে, লিখিয়ে তবে গিয়ে বাঘের আড়ি - র ক্ষান্তি- দীর্ঘ তিন বছর ( ১৯৮৮-৯০ ) মদীয় পত্রিকায় যা কিস্তিবন্দি হয়ে আহমেদ রেজার জয় ঘােষণা করেছে। -মীজানুর রহমান..
- Brand: SHOBDOSHOILY
- Product Code: shobdoshoily
- Availability: In Stock
- ISBN: 9789849564249
- Total Pages: 132
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2021
- Publication Date: 2021-09-18
